সিংগাইর মানিকগঞ্জ : মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাংশা গ্রামের র্দীঘদিন যাবৎ অবহেলিত রাস্তা পাকা করনের শুভ উদ্বোধন করলেন-মেয়র আবু নাঈম মো.বাশার। রাস্তার নির্মান কাজ শেষ হলে এলাকার প্রায় দু’শ পরিবারসহ আশে-পাশের প্রায় ৫টি এলাকার জন র্দূভোগ লাগব হবে। গতকাল শুক্রবার সকাল ১০ টার দিকে সিংগাইর পৌরসভা কাংশা গ্রামের ইঞ্জি.বিপ্লব হোসেনের বাড়ি হইতে পূর্ব কাংশা গোপাল খাঁর বাড়ি হয়ে উত্তর কাংশা শরিফ মুন্সীর বাড়ি পর্যন্ত ১ হাজার ৫শত ৫০ মিটার রাস্তার প্রায় ৯৫ লক্ষ টাকা ব্যয়ে পাকা করনের উদ্বোধন করা হয়। এসময় পৌর আ’লীগের সভাপতি আব্দুস সালাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি পৌর মেয়র আবু নাঈম মো.বাশার বক্তব্য বলেন-পৌরসভার ৪ নং ওয়ার্ডের কাংশা গ্রামসহ আমার ৯টি ওয়ার্ডের সকল সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছি। লাইটিং,ড্রেনেজ ব্যবস্থা, রাস্তা পূর্ননির্মান, নতুন রাস্তা,ব্যকারত্ব দূরীকরন,মাদক নির্মূলসহ পৌরবাসীর নাগরিক সুবিধা নিশ্চিত করব ইনশাল্লাহ॥ এতে আপনাদের সহযোগীতা অবশ্যই দরকার। আপনারা আমার পাশেই থাকবেন এমনটিই বললেন তিনি।
এসময় আরোও বক্তব্য রাখেন-সিংগাইর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মো.রিয়াজুল ইসলাম খান,উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক হাজী আব্দুল বারেক খান, পৌর আ’মী- যুবলীগের সাধারন সম্পাদক মো.জসিম উদ্দিন,আ’লীগ নেতা মো. মিলন মিয়া প্রমুখ। অন্যন্যদের মধ্যে ছিলেন-স্থানীয় মরুব্বী স্বপন মিয়া,আব্দুল বারেক মিয়াসহ গন্যমান্য ব্যক্তিবর্গ ও আ’মী-যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মী।
