কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মুহূর্তে কোনো শিক্ষা প্রতিষ্ঠিান খুলছে না। বিশ্ব ব্যাপী করোনার তৃতীয় ঢেউ। কোথাও কোথাও আবার খারাপ অবস্থা। আমাদের প্রতিবেশি দেশগুলোর অবস্থা আরও খারাপ।
তিনি আজ মঙ্গলবার (১৫ জুন) কেরানীগঞ্জের কোন্ডা ইউনিয়নের জাজিরা মোহাম্মদীয়া ইসলামী মাদরাসায় শিক্ষা অধিদপ্তরের বৃক্ষ রোপন কর্মসুচি ও মাদরাসায় পরিদর্শনকালে একথা বলেন।
তিনি আরও বলেন, গত ২৪ঘন্টায় করোনা সংক্রমনের হার আবারো শতকরা ১৫ ভাগের কাছাকাছি চলে গেছে। একই সাথে আমরা যদি দেখি অনেক জেলাগুলো এখন করোনার ঝুঁকিতে আছে। কোনো কোনো জেলা গত একবছরে সংক্রমনের দিক থেকে সর্বোচ্চ রয়েছে। এই পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠিানগুলো কি এই মুহূর্তে খোলা সম্ভব।
শিক্ষামন্ত্রী বলেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবত বন্ধ আছে। শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে। আমাদের অভিভাবকদের কষ্ট হচ্ছে। অনেকে অনেক সমস্যায় পড়ছেন। প্রত্যেকটি শিক্ষার্থী আমাদের সন্তানের মতো। তাদের জন্য সর্বাধিক যেটা ভালো তাই করার আমরা চেষ্টা করছি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফসার ড. সৈয়দ মো. গোলাম ফারুক, মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক কে এম রুহুল আমীন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ প্রমুখ।
