নবাবগঞ্জে ১০ জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ১০ জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ১০ জনই পেশায় শ্রমিক। তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে নবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের কাজে এসেছিলেন। নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

শনিবার সকালে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম জানান, করোনায় আক্রান্ত বিভিন্ন বয়সী ওই দশজন শ্রমিক কাজ করেন। গত মে মাসের ১৮ তারিখে তারা সকলে ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে নবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের কাজের জন্য এসেছিলেন। বিষয়টি জানতে পেরে ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তাদেরকে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের সকলের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরণের ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এখনও তারা সেখানে চিকিৎসাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *