সিংগাইর প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠিত

সিংগাইর (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৫ জুন) দুপুরে উপজেলা পরিষদ মাঠ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লার সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা ভেটেরিনারি সার্জন ফারজানা বেগমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুশফিকুর রহমান খান হান্নান। অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফারুক আহমেদ, সিংগাইর পৌর মেয়র আবু নাঈম মো. বাশার উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারা খাতুন প্রমুখ।

প্রাণিসম্পদ প্রদর্শনীতে ৫০টি বিভিন্ন গবাদি পশু-পাখির খামারীরা অংশ নেন। এর মধ্যে ফ্রিজিয়ান শংকর জাতের ২৪ মন ওজনের ষাড়, যমুনা পারি জাতের ২টি ছাগল, লাল মুন্ডিয়ান জাতের কবুতর স্টলের সৌন্দর্য বৃদ্ধি করে। এমনকি এই স্টল গুলিতে সাধারণ মানুষের ভিড় দেখা যায় চোঁখে পরার মত।

অনুষ্ঠান শেষে পুরস্কার বিতরণে খামারীদের মধ্যে সিংগাইর পৌরসভার মেয়র আবু নাঈম মো. বাশার ফ্রিজিয়ান শংকর জাতের ২৪ মন ওজনের ষাড় প্রদর্শন করে ১ম পুরস্কার তুলে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *