নবাবগঞ্জের যন্ত্রাইলে বর্ণমালা বিদ্যালয়ের উদ্বোধন

নবাবগঞ্জ প্রতিনিধি: নবাবগঞ্জের যন্ত্রাইলে বর্ণমালা বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের ভাওয়ালিয়া গ্রামে শাখাটির উদ্বোধন করেন শোল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান তুহিনুর রহমান তুহিন।
ইটভাটার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দোহার-নবাবগঞ্জ তরুণ প্রজন্মের উদ্যোগে এবং নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের সহযোগিতায় বিদ্যালটির ৩য় শাখার উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাজীব শরীফ, মনোয়ার মৃধা জনি, ওয়ালিদ, জামান, শাহ আলম, মোয়াজ, ইয়াসিন, আওলাদ, রিফাত, সজল সহ বর্ণমালার একঝাঁক তরুণ সেচ্ছাসেবক।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় দেওয়ান তুহিনুর রহমান বলেন, তরুণ প্রজন্মের এই উদ্যোগ সত্যিই প্রশংসানী। এ সময় তিনি সার্বিক সহযোগিতা এবং তরুনদের এই কার্যক্রমের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি শিশুদের শিক্ষা উপকরন বিতরণ করেন এবং শিক্ষার্থীদের মাঝে অতি শীগ্রই শীতবস্ত্র প্রদান করবেন বলে আশ্বাস প্রদান করে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবাবগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা ও বর্ণমালা বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সদস্য তাসদীদ আহমেদ। বিদ্যালয়ের এবারের শিক্ষা কার্যক্রম ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *