নবাবগঞ্জে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ ও মানবিক সহায়তার নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার যন্ত্রাইল, কলাকোপা এবং নয়নশ্রী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু। অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান নন্দলাল সিং, মো রিপন, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মো. সাইদুর রহমান খান সোহেল, সদস্য প্রবীর কুমার সাহা, ইউসুফ হারুন টিপু, ফয়েজ আল মাসুদ টুটুল, একেএম মনিরুজ্জামান তুহিন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *