সিংগাইরে ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনায় মাদরাসা শিক্ষক কারাগারে

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে মাদরাসা শিক্ষক দ্বারা জৈনক ৫ম শ্রেণীর ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলে আসছিল । এমনকি ঘটনার পরপরই স্থানীয় প্রভাবশালীদের মেনেজ করেছিল শিক্ষক। কিন্তুু অভিযুক্ত শিক্ষকের শেষ রক্ষা হলো না। অবশেষে আটক করলেন সিংগাইর থানা পুলিশ।

আটককৃত শিক্ষক হলেন- উপজেলার ধল্লা আল মাহমুদিয়া দারুল এতিমখানা মাদ্রাসার পরিচালক ও শিক্ষক মো.গিয়াসউদ্দিন(৫৫) ওই এলাকার মৃত.আব্দুল আজিজ মুন্সীর ছেলে ।
সূত্রে জানা যায়,উপজেলার ধল্লা ইউনিয়নের মধ্য ধল্লা এলাকার জৈনক ব্যক্তির ৫ম শ্রেণী পড়ুয়া কন্যা (১২),  মঙ্গলবার  সকালে  পার্শ্ববর্তী ধল্লা আল মাহমুদিয়া দারুল এতিমখানা মাদ্রাসায় মক্তবে আরবি পড়তে যায়। সুযোগ বুঝে ওই মাদরাসার পরিচালক ও শিক্ষক মো. গিয়াসউদ্দিন ছাত্রীকে যৌন নিপীড়নের ঘটনা ঘটায়।

বিষয়টি ছাত্রী বাড়িতে গিয়ে অভিভাবকদের জানালে ঘটনাটি ফাঁস হয়ে যায়। পরে ঘরোয়াভাবে দফায় দফায় মিমাংসা ও ধামাচাপার চেষ্টা চলে। উপায়ান্তর না পেয়ে মেয়ের মা বুধবার থানায় ১টি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ঐ মাদরাসা থেকে লম্পট শিক্ষককে আটক করেন। আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো.আসলাম হোসেন বলেন-এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে আটক করে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *