দোহারের মাহমুদপুরে ইসলামি আন্দোলনের কমিটি গঠন

মো.কামাল হোসেন : দোহারে ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে দক্ষিন চরকুশাই রওজাতুল জান্নাত জামে মসজিদে কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ইসলামি আন্দোলন বাংলাদেশ মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি ডা.হাফিজুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ তাওহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি আলহাজ হাফেজ ইসমাঈল হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারি মো.সুলাইমান বেপারী, মো.কামাল হোসেন মাস্টার, ইসলামি শ্রমিক আন্দোলন দোহার থানা শাখার সভাপতি মোশারফ হোসেন শামিম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের সভাপতি মাওলানা নুরুল ইসলাম, ইসলামি শ্রমিক আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি আ.রহমান মাতবর, ইসলামি যুব আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফেজ আল আমিন, ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন মাহমুদপুর ইউনিয়ন শাখার সভাপতি মো.জামাল হোসেন প্রমুখ। সম্মেলনে ডা.হাফিজুল ইসলামকে সভাপতি ও হাফেজ তাওহিদুল ইসলামকে সেক্রেটারি করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *