নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহার উপজেলায় মাস্ক না পরায় ১০ জনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কার্তিকপুর ও মৈনটঘাট এলাকায় দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র সম্প্রতি করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতামূলক প্রচার, মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করে জনসমাগমস্থলে এসে মুখে মাস্ক ব্যবহার না করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত ১০ জনকে দুই হাজার নয় শত ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন এবং জনসাধারণের মাঝে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে একশত মাস্ক বিতরণ করেন। দোহার থানা পুলিশ অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
