সিংগাইরে অগ্নিকাণ্ডে ৪টি বসতবাড়ি পুড়ে ছাই

সিংগাইর প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে ৪টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ অগ্নিকানণ্ডে প্রায় ২০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে উপজেলার জামশা ইউনিয়নের সারারিয়া বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মালিকরা হলেন- ঐ এলাকার পলাশ মোল্লা, রফিক মোল্লা, সেলিম মোল্লা ও জিয়া মোল্লা।

স্থানীয় সূত্রে জানা যায়, গরুর ঘরে মশা তাড়ানোর ধুপ থেকে বৃহস্পতিবার রাত ১১টার দিকে আগুনের সুত্রপাত হয়ে পর্যায়ক্রমে ৪টি বাড়িতে আগুন ছড়িয়ে পরে। এসময় কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তে বসতবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। রাত ১ টার দিকে খবর পেয়ে মানিকগঞ্জের ফায়ার সার্ভিস টিম এসে সম্পূর্ন আগুন নিয়ন্ত্রনে আনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *