নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে সেফটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ট্যাংকি বিস্ফোরণে ঘটনাস্থলেই ১ যুবকের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২জন গুরুতর আহত হয়েছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলা সদরের স্কুল পাড়ার মৃত ওসমান আলীর ছেলে ইব্রাহিম মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানায়, ১৮ই মার্চ বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে ইব্রাহিম মাস্টার তার বাড়ির সেফটিক ট্যাংক পরিষ্কার করার জন্য আমবাগান গ্রামের আব্দুল মান্নানের ছেলে বাপ্পা (২৫), আমবাগান বৈরাগী পাড়ার উজ্জলের ছেলে চন্দন (২৩), ব্রাহ্মণপাড়ার শ্রীকণ্ঠের ছেলে রতন (২৩) কে ট্যাংক পরিষ্কার করার জন্য নিয়ে আসে। তারা ট্যাংক পরিষ্কার করার প্রস্তুতি নেয়ার সময় রাত ১২ টা ১৫ মিনিটে প্রচন্ড শব্দে ট্যাংকি বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলেই বাপ্পা নিহত হয়। আহতদের উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এ বিষয়ে ইব্রাহিম মাস্টার জানান, ১০ হাজার টাকার বিনিময়ে তার সেফটিক ট্যাংক পরিষ্কার করে মলগুলো নদীতে ফেলার জন্য ওই তিনজন এসেছিলো।
