নিজস্ব প্রতিনিধি : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বাংলাদেশ তাঁতীলীগের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেককাটা ও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। নবাবগঞ্জ উপজেলা তাঁতী লীগ এর আয়োজন করেন।
শুক্রবার বিকেলে নবাবগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার থেকে একটি র্যালি বের হয়ে। পরে উপজেলা প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। নবাবগঞ্জ উপজেলা তাঁতী লীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. নাসির উদ্দীন আহমেদ ঝিলু, ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, ঢাকা জেলা দক্ষিণ তাঁতী লীগের সভাপতি রমজান মল্লিক, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান পলাশ, সহ-সভাপতি মো. জামাল উদ্দীন আহমেদ, কার্জন আহমেদ।
উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি সাইফুর রহমান সজিব, সহ-সভাপতি শামীমুল আহাদ রনক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নূর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শেখ সুজন বাবু, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ফারুক মোল্লা, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান রানা, কলেজ শাখার সভাপতি নাসির উদ্দীন প্রমুখ।
