দোহারে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : ঢাকার দোহারে পদ্মা নদীর তীর থেকে এক অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার করেছে কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ি ও চর মাহমুদপুর পুলিশ ফাঁড়ি পুলিশ সদস্যরা। মঙ্গলবার রাত ১০টার দিকে নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রাঘাট এলাকার তালতলা সরকার বাড়ি সংলগ্ন পদ্মানদীর ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা যায়, রাত ৯টার দিকে সরকার বাড়ির নদীর ঘাটে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা কুতুবপুর নৌ পুলিশকে খবর দিলে নৌ পুলিশ এসে ঐ নারীর গলিত লাশ উদ্ধার করে।

কুতুবপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সামছুল আলম জানান, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং লাশটি উদ্ধার করি। লাশটি গলিত ছিলো। প্রাথমিক ভাবে শরীরে কোনো ক্ষত চিহ্নের বা আঘাতের চিহ্ন দেখা যায়নি। বয়স আনুমানিক ২৪ বলে ধারণা করা হচ্ছে।

পরনে লাল খয়েরি মেক্সি ও হাতে শাখা পরা ছিলো। প্রাথমিক ভাবে হিন্দু ধর্মের লোক বলে ধারণা করা হচ্ছে। লাশটি থানায় নেয়া হয়েছে। এ ব্যাপারে একটি দোহার থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *