মানিকগঞ্জে অজ্ঞাত নারীর গলিত লাশ উদ্ধার

সিংগাইর(মানিকগঞ্জ)প্রতিনিধি: মানিকগঞ্জে সিংগাইরে ভুট্টা ক্ষেতে হাসিনা (২৫) নামের এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সিংগাইর থানা পুলিশ। নিহত নারী উপজেলার তালেবপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মো.রমিজউদ্দিনের মেয়ে।  রবিবার দুপুরে উপজেলা বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা চকের ভুট্রা ক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বায়রা ইউনিয়নের চারাভাঙ্গা চকে রবিবার দুপুরে ওই এলাকার ফজর আলী নামের এক কৃষক তার জমিতে কাজ করতে যায়। এসময় আবুল কাশেম খানের ভুট্টা ক্ষেতে এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায়। পরে সে স্থানীয় ইউপি মেম্বার সোহরাবকে খবর দেন। সে থানা পুলিশকে খবর দিলে এসআই হাসানুর রহমান ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে মর্গে পাঠান।
সিংগাইর থানার পুলিশ উপ-পরিদর্শক হাসানুর রহমান জানান, ধারনা করা হচ্ছে কে বা কারা ৩-৪ দিন আগে হত্যা করে লাশ ফেলে যায়। পচে র্দুগন্ধে বিকৃত হয়েছে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *