কেরানীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি : কেরানীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই ফ্রি মেডিকেল ক্যাম্প চলে।

শিশু ও নারী-পুরুষ মিলিয়ে সব বয়সী প্রায় এক হাজার রোগীকে বিনামূল্যে ৩০জন অভিজ্ঞ চিকিৎসক রোগীদের ফ্রি মেডিকেল ক্যাম্পে  চিকিৎসা প্রদান করেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক তত্বাবধানে ছিলেন ইবনে সিনা ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সেন্টারের ডেপুটি ম্যানেজার ও ইনচার্জ মো. তরিকুল ইসলাম, মার্কের্টিং ইনচার্জ রব্বানী ও কাস্টমারকেয়ার ম্যানেজার মো. মাসুদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *