নিজস্ব প্রতিবেদক, বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় ঢাকার দোহার উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও জাতীয় শহীদ দিবস পালিত হয়েছে।একুশের চেতনায় উদ্ভাসিত হয়ে ২০ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিট থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পূস্পার্ঘ অর্পন করে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলায় মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা ও পুলিশ প্রশাসন, আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
শ্রদ্ধা জানান বীর মুক্তিযোদ্ধা রজ্জব আলী মোল্লা, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম ফিরোজ মাহমুদ, সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল, উপজেলা আ.লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন প্রমুখ।
বেলা ১২টায় উপজেলা সভা কক্ষে মহান শহিদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকতা এ এফ এম ফিরোজ মাহমুদ এতে সভাপতিত্ব করেন । এ সময় ভাষা দিবস উপলক্ষে আয়োজিত রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
