মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):মা
স্থানীয় সূত্রে জানা যায়,উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লায় দীর্ঘদিন যাবৎ উপজেলার জার্মিত্তা ইউনিয়নের বকচর এলাকার হযরত আলীর চৌঁচালা টিনের ঘর ভাড়া নিয়ে পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। হঠাৎ ২১ শে ফেব্রুয়ারি রবিবার ৩টার দিকে পরিষদের মাঝখানে ধোঁয়া দেখতে পায় পাশের বাড়ির মোস্তাক আহমেদ। ধোঁয়া দেখে মসজিদের ইমামকে অবগত করলে সে মাইকিং করে স্থানীয়দের জানান। স্থানীয়রা আসতে আসতে আগুন ছড়িয়ে পরে। এবং আগুন নেভানোর চেষ্টাকালে সম্পূর্ণ পুড়ে যায়।
সিংগাইর সদর ইউপি চেয়ারম্যান দেওয়ান মাহবুর রহমান মিঠু বলেন-দু,দিন পরিষদ বন্ধ। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে এসেছি। কিভাবে আগুন লাগছে বলতে পারছি না।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার রুনা লায়লা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা ঘটনাস্থল পরিদর্শন করেন।
