মো.আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি :- নওগাঁর মহাদেবপুরে বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার মরহুম আখতার হামিদ সিদ্দিকী নান্নুর সহধর্মিণী ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মো. পারভেজ আরেফিন সিদ্দিকী জনি’র মা মরহুমা নাসরিন আরা সিদ্দিকীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মহাদেবপুর উপজেলা বিএনপি আয়োজনে ৮ ফেব্রুয়ারি সোমবার দুপুরে সাবেক ডেপুটি স্পীকারের বাসভবন মহাদেবপুরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন নওগাঁ-২, পত্নীতলা -ধামইরহাট আসনের সাবেক সংসদ সদস্য মো. শামসুজ্জোহা, নওগাঁ-৪, মান্দা আসনের সাবেক সংসদ সদস্য মোঃ শামসুল আলম প্রামাণিক, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৮, নওগাঁ-৩, মহাদেবপুর-বদলগাছী আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মোঃ পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, সাবেক মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুস সাত্তার নান্নু, ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র, হাতুড় ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক, চেরাগপুর ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ এশরাক হোসেন, নওগাঁ জেলা যুবদলের ত্রাণ ও পূণবাসন সম্পদক ও মহাদেবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী কাজী ফেরদৌস ফেরদা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ দপ্তর সম্পাদক আলহাজ্ব আব্দুল আজিজ আফান, বিএনপি নেতা আলহাজ্ব আককাস আলী, মোঃ শহীদুল ইসলাম, মোঃ সেকেন্দার আলী, জেলা যুবদলের সভাপতি মোঃ বায়েজিত হোসেন পলাশ, সাধারণ সম্পাদক খাইরুল আলম সবুজ, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল হোসেন, সাধারণ সম্পাদক সামছুজোহা খান দোহা, সাংগঠনিক সম্পাদক শ্রী অমিয় কুমার, মহাদেবপুর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ মাসুদুর রহমান মৃধা টিক্কা, ছাত্রনেতা এফ আই সবুজ প্রমূখ। দোয়া পরিচালনা করেন মহাদেবপুর কেন্দ্রীয় মসজিদের ইমাম মাওলানা মোঃ জিল্লুর রহমান
