ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিম শাখার সম্মেলন অনুষ্ঠিত

মো. কামাল হোসেন : চরমোনাই পীরের ছাত্র সংগঠন ইশা ছাত্র আন্দোলন ঢাকা জেলা পশ্চিম-এর জেলা সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। ৫ফেব্রুয়ারি শুক্রবার বিকেলে জয়পাড়ার হাজেরা মেনশনে জেলা সভাপতি মুহাম্মাদ কামাল হোসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থীত ছিলেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মুহাম্মাদ শফিকুল ইসলাম এবং প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় শূরা সদস্য মুহাম্মাদ রিয়াজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার মজলিসে শূরা সদস্য জনাব সোলাইমান বেপারী, বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১ আসনের প্রার্থী জনাব কামাল হোসেন মাস্টার, যুবনেতা হাফেজ আল আমিনসহ ছাত্র আন্দোলনের জেলা, থানা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নেতৃবৃন্দ প্রমুখ।

সম্মেলনে বিগত সেশনের কমিটি বিলুপ্ত ঘোষণা করে ২০২১ শেষনের জন্যে নতুন কমিটি ঘোষণা করেন প্রধান অতিথি।

মুহাম্মাদ কামাল হোসাইনকে সভাপতি- মুহাম্মাদ বেলাল হোসাইনকে সহ-সভাপতি
মুহাম্মাদ আমিরুদ্দীন কে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *