দোহারে সীমানা প্রাচীরের দেয়াল ধসে নারীর মৃত্যু

মো. সুজন হোসেন : ঢাকার দোহার উপজেলায় প্রতিবেশীর সীমানার দেয়াল ধসে শিউলী বেগম (৪৮) নামে নারী নারীর মৃত্যু হয়েছে । শুক্রবার দুপুরে রাইপাড়া ইউনিয়নের লক্ষ্মীপ্রসাদ গ্রামে এ ঘটনা ঘটে । নিহত শিউলী বেগম লক্ষ্মীপ্রসাদ গ্রামের শেখ আবজাল হোসেনের স্ত্রী । নিহতর পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ দায়ের করেননি ।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায় , নিহত শিউলী বেগম তার স্বামী শেখ আবজাল হোসেনকে দুপুরে খাবার দিয়ে রান্না ঘরে খাবার আনতে যান।  পাশের বাড়ির আজাহার আলীর পুরানো সীমানার বাউন্ডারি দেয়াল আকস্মিকভাবে ধসে পড়ে শিউলী বেগমের উপর। এতে চাপা পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্লে নিলে চিকিৎসক শিউলী বেগমকে মৃত ঘোষণা করেন । তার এই মৃত্যুতে এলাকায় শোকের ছাঁয়া নেমে আসেন ।
দোহার থানার ডিউটি অফিসার নয়ন মিয়া জানান, এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি। তবে এক সংবাদকর্মীর মাধ্যমে জানতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *