কেরানীগঞ্জে উন্মুক্ত ভূমি বিরোধ নিষ্পত্তির গনশুনানীর অফিস উদ্বোধন

কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জে উন্মুক্ত ভূমি বিরোধ নিষ্পত্তির গনশুনানীর অফিস আপন আলয় উদ্বোধন করলেন ঢাকা জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) অফিস প্রাঙ্গণে আজ মঙ্গলবার বিকেলে এই অফিসটি উদ্বোধন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত দেব নাথ,কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার (ভূমি) কামরুল ইসলাম সোহেল, কেরানীঞ্জ রাজস্ব সার্কেল(দক্ষিন) সহকারী কমিশনার(ভূমি) সানজিদা পারভীন তিন্নি প্রমুখ। এসময় জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম উপস্থিত সাংবাদিকদের সাথে সংক্ষিপ্ত মত বিনিময় করেন। এর আগে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস, উপজেলা ভূমি অফিস, রোহিতপুর ইউনিয়ন ভূমি অফিস, জিনজিরা ইউনিয়ন পরিষদ, কলাতিয়া ইউনিয়ন ভূমি অফিস, আমার বাড়ি আমার খামার প্রকল্প, আশ্রয়ন প্রকল্প ও জিনিজিরা প্রাসাদ পরিদর্শণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *