দোহারে ইশা ছাত্র আন্দোলনের উদ্দ্যোগে বিজয় দিবস উপলক্ষে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

মো.কামাল হোসেন : ঢাকার দোহার উপজেলায় মহান বিজয় দিবস উপলক্ষে ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন দোহার থানা শাখার কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) বিকেলে জয়পাড়ার হাজেরা মেনশনের আইএবি মিলনায়তনে এ পুরস্কার বিতরণ করা হয় ।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ মো. ইসমাঈল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার উপজেলা শাখার সেক্রেটারি মো. সুলাইমান বেপারী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দলোন ঢাকা জেলা পশ্চিম শাখার সভাপতি মো.কামাল হোসেন। আরো উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার উপজেলা শাখার সহকারী সাংগাঠনিক সম্পাদক জুবায়ের আহমদ সাকী, ইসলামি আন্দোলন বাংলাদেশ দোহার পৌরসভা শাখার সেক্রেটারি হাফেজ মিজানুর রহমান, ইসলামি যুব আন্দোলন দোহার উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মতিউর রহমান, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অর্থ সম্পাদক মাওলানা ওমর ফারুক প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দলোন দোহার উপজেলা শাখার আহবায়ক মনির মাহমুদ, অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মো.শফিকুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *