স্টাফ রিপোর্টার. ঢাকা দক্ষিণ অঞ্চলের তথা বিক্রমপুরের প্রখ্যাত আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা শাইখ মো. আব্দুস সাত্তার সাহেব দাঃবাঃ। আজ (বুধবার) ৩০ ডিসেম্বর ২০২০ সকাল ৯ টায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। তিনি পাঁচ কন্যা ও দুই ছেলেসহ অসংখ্য ভক্তবৃন্দ, সাবেক ছাত্রকূল এবং গুনগাহী রেখে গেছেন। বাদ আসর শ্রীনগরের আল-আমিন বাজার সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা শেষে কামারগাও আল-আমিন ইসলামিয়া আলিম মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
