নবাবগঞ্জে রিভালবার-গুলিসহ মাদক ব্যবসায়ী আটক

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একটি রিভালবার, দুই রাউন্ড গুলি, ১শ’ গ্রাম গাজাসহ শহিদুল ইসলাম (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেল। রোববার বিকালে উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত শহিদুল উপজেলার টিকরপুর গ্রামের মীর চাঁনের ছেলে।
মাদক নিয়ন্ত্রন অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, শহিদুল দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন স্থানে মাদক বিক্রি করে আসছিলেন। রোববার গোপন সংবাদের ভিত্তিতে রিভালবার, গুলি ও মাদকসহ তাকে আটক করতে সক্ষম হই। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক ও অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
নবাবগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আব্দুল জলিল মুঠোফোনে জানান, আটককৃত শহিদুল ইসলামকে ৭দিনের রিমান্ড চেয়ে সোমবার ঢাকার আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *