দোহারে অবৈধ ড্রেজার পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস

নিজস্ব প্রতিবেদক:  ঢাকার দোহার উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার পাইপ ও ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকালে উপজেলার বিলাশপুর ইউনিয়নের নূরপুর মৌজার বটিয়া খালে অবৈধভাবে ড্রেজার দিয়ে খালের মাটি কেটে বিক্রির সংবাদ পেয়ে দোহার উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্রের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে প্রায় ২০০ মিটার পাইপ ও ২ টি ড্রেজার ধ্বংস করে দেয়। এসময় ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় কোন মামলা হয়নি। এ সময় সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।
দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্টেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, এ ধরনের কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসেন অভিযান চলমান থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *