নবাবগঞ্জে দুদকের শিক্ষা উপহার বিতরণ

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জে দুর্নীতি দমন কমিশন প্রেরিত “শিক্ষার্থীদের শিক্ষা উপহার” বিতরণ করা হয়েছে। উপজেলার আটটি বিদ্যালয়ে খাতা, কলম, স্কেল, জ্যামিতি বাক্স, ছাতা, টিফিন বাক্স, পানির পট, ওয়ালেট প্রভৃতি বিতরণ করা হয়। বৃহস্পতিবার দুপুরে শোল্লার আওনা এম মুহীয়্যুদ্দীন ভূঞা উচ্চ বিদ্যালয়ে উপহার বিতরণ করা হয়। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শিক্ষাবিদ মানবেন্দ্র দত্ত, সহ-সভাপতি মাধুরী বণিক, সম্পাদক বিপ্লব ঘোষ, বক্সনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শফিউদ্দিন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক ফুয়াদ, শিক্ষানুরাগী আব্দুল আজিজ লেতু মিয়া, শিক্ষক রঞ্জিত কুমার রায় প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *