নবাবগঞ্জের জনতার চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক : ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার (০২ ডিসেম্বর) সকালে তিনি আক্রান্ত হওয়ার রিপোর্ট পান। বর্তমানে তিনি ঢাকার নিজ বাসায় চিকিৎসকের পরামর্শে আইসোলেশনে আছেন।

জানা যায়, হঠাৎ করেই তিনি কয়েকদিন ধরে ঠান্ডা জনিত সমস্যায় ভোগছিলেন। ফলে নিজে থেকেই তিনি বাড়িতে চিকিৎসা নেওয়া শুরু করেন। মঙ্গলবার (০১ ডিসেম্বর) সকালে তিনি রিপোর্ট জমা দেন এবং বুধবার সকালে করোনা পজেটিভ আসে।

বিভিন্ন সূত্রে জানা যায়, করোনাকালীন সময়ে পুরো বাংলাদেশে যখন লক ডাউন দেওয়া হয়। সেই সময়ে তিনি বাড়িতে বসে না থেকে যাদের বাড়িতে খাবার নেই সেই সব বাড়ি বাড়ি নিজে গিয়ে খাবার পৌছে দিয়েছেন। নিজের জীবনের কোনো চিন্তা না করে, ঢাকায় আরাম আয়েসে না থেকে পুরো সময়টা নিজ এলাকা যন্ত্রাইলের নিজ বাড়িতে থেকে সর্বদা উপজেলাবাসীর খোঁজ খবর নিয়েছে।

সুবিধা ভোগী কয়েকটি দরিদ্র পরিবার জানায়, সারা বাংলাদেশে করোনাকালীন সময়ে কে কার পাশে থেকেছে আমরা তা জানি না। তবে আমাদের জনতার চেয়ারম্যান কিন্তু আমাদের খোঁজ নিতে ভুলেনি। তিনি রাতের আধারে আমাদের ঘরে এসে খাবার দিয়ে গেছেন। আমরা তার এই  ঋণ কোনদিনও শোধ করতে পারবো না।

সুবিধা ভোগী কয়েকটি মধ্যবিত্ত পরিবার জানায়, আসলে ওই সময়ে আমাদের অবস্থা এমন ছিলো, আমরা না পারতাম কিছু বলতে না পারতাম কিছু চাইতে। কিন্তু আমাদের প্রিয় উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন ঝিলু কিন্তু আমাদের মত মধ্যবিত্ত পরিবারকে খোঁজে খোঁজে বের করে আমাদের বাড়িতে ত্রাণ পাঠিয়ে দিয়েছেন। দোয়া করি জনতার এই চেয়ারম্যান যেনো দ্রুত সুস্থ হয়ে উঠেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *