মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ): মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকায় ধলেশ্বরী নদীর পাড়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ পরির্দশন করলেন-জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড.মুজিবুর রহমান হাওলাদার। মঙ্গলবার (১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ পরির্দশন করেন। এ সময় উপস্থিত ছিলেন-বাপার সহ-সভাপতি কলামিষ্ট সৈয়দ আবুল মকসুদ,জাতীয় নদী কমিশনের সদস্য মো.আলাউদ্দিন, মানিকগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শাহিনা আক্তার,সিংগাইর উপজেলা নিবার্হী অফিসার রুনা লায়লা,সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার সুলতানা,মানিকগঞ্জ জেলা পরিষদের সদস্য এ্যাড্ মো.কহিনুর ইসলাম সানি, ধল্লা ইউপি চেয়ারম্যান মোহাম্মাদ.জাহিদুল ইসলাম ভূইয়া প্রমুখ।
