মাহবুব-উল আলম,মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর মহাদেবপুর সরকারী হাসপাতালের কয়েকটি গাছের জন্য কোটি টাকা বিল্ডিং এর ব্যাপাক ক্ষয়ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। গাছের চাপে একটি বিল্ডিং ভেঙ্গে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। টেন্ডার জটিলার কারনে গাছগুলো কাঁটতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। বিল্ডিংগুলোর সুরক্ষার স্বার্থে অতিসত্বর গাছগুলো অপসারণের জোর দাবী জানান নির্বাচিত সাদামনের মানুষ গেছোমামা শামসুদ্দীন মন্ডল।। এব্যাপারে হাসপাতালের টিএসএ ডা.আমিনুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান,বিষয়টি এমপি,উপজেলা চেয়ারম্যান ও ইউএনওকে অবগত করা হয়েছে। টেন্ডার জটিলতার কারনে ওই গাছগুলো অপসারণ করতে দেরি হচ্ছে। তবেই অচিরেই গাছগুলো না সরালো কয়েকটি বিল্ডিং এর ব্যাপাক ক্ষতি হবে। তিনি দ্রত গাছগুলো অপনারণের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
