সিংগাইরে ভ্রাম্যমান আদালতে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা

মো.রকিবুল হাসান বিশ্বাস,সিংগাইর(মানিকগঞ্জ):মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রাম বাজারের কয়েকটি ব্যবসা-প্রতিষ্ঠানকে ৪৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার(ভুমি) মেহের নিগার সুলতানা। মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকেলে উপজেলার চারিগ্রাম বাজারে ইউনিক ফার্মেসীর মালিক শাহিনুর রহমানকে ভেটেনারী প্র্যাকটিশনারী অধ্যাদেশ ১৯৮২-৩৮/১ধারায় ১০ হাজার টাকা, ইসলামিয়া হোটেলকে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরীর কারনে ১০ হাজার টাকা,ভাই ভাই হোটেলের রান্না ঘরে অব্যবস্থাপনায় মালিক সুকুমার ঘোষকে ২০হাজার টাকা ,সড়কের ফুটপাত দখল করে ফলের দোকান করায় ২ব্যবসায়ী কহিনুর ও ফয়সালকে ১হাজার করে ২ হাজার টাকাসহ ৩টি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করেছেন বলে সূত্রে জানা যায়। অন্যদিকে,ঔষধের মূল্য বেশী না নিতে গ্রামীণ ফার্মেসীকে সতর্ক করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *