নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের আবাসিক এলাকায় অনুমোদন বিহীন ইজিবাইক তৈরি কারখানায় অভিযান পরিচালনা করা হয়েছে। এসময় কারখানার সকল কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। সোমবার সকালে অভিযান পরিচালনা করেন দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। অভিযানে সহযোগীতা করেন দোহার থানা পুলিশ। জানা যায়, উপজেলার মুকসুদপুর ইউনিয়নের আবাসিক এলাকায় কোন প্রকার সরকারি অনুমোদন ছাড়াই বিদেশ থেকে যন্ত্রাংশ আমদানী করে ইজিবাইক তৈরি কারখানার নির্মাণ কাজ শুরু করেন স্থানীয় টিটু মিয়া নামে এক ব্যক্তি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র নববাংলাকে জানান, বেশ কিছুদিন ধরে সরকারি অনুমোদন ছাড়া মুকুসুদপুর আবাসিক এলাকায় বানিজ্যিক শেড নির্মাণ করে ইজিবাইক তৈরি কারখানা গড়ে তোলার কার্যক্রম শুরু করেছিলেন এক ব্যক্তি। খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করে তাদের সকলপ্রকার কার্যক্রম বন্ধ করে দিয়েছি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন, দোহর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তফা কামাল,মুকসুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক এমএ হান্নান,ফুলতলা পুলিশ ফাড়িঁর ইনচার্জ জাহাঙ্গীর আলম।
