নওগাঁয় ধর্ষণ, মাদক ও অপহরণের অভিযোগে ৬জন আটক

মো.আককাস আলী,স্টাফ রিপোর্টার :– নওগাঁর নিয়ামতপুরে ধর্ষণ, মাদক ও অপহরণের অভিযোগে ৬জনকে আটক করেছে থানাপুলিশ। থানা সূত্রে জানা যায়, ১৫ নভেম্বর ভোর ৫টায় অফিসার ইন চার্জ হুমায়ন কবিরের নেতৃত্বে এসআই ইউনুস আলী অভিযান চালিয়ে উপজেলার ভাবিচা ইউনিয়নের ভালাতৈড় (ফাটকিপাড়া)র মৃত মোস্তফার ছেলে কামরুজ্জামান

(৫০)কে ধর্ষণের অভিযোগে, গত ১৪ নভেম্বর বেলা ১.৪৫টায় এসআই তহছেনুজ্জামান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলা সদরে নিয়ামতপুর সরকারী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠের পশ্চিম-উত্তর কর্ণারে উপজেলার কড়কড়িয়া গ্রামের আবু তানজের আলীর ছেলে রাশেদুল ইসলাম রকি (২৫)কে ২০ পুরিয়া (২ গ্রাম) হেরোইনসহ, গত ১৪

নভেম্বর বেলা ৪টায় উপজেলার ভাবিচা ইউনিয়নের ডিমা (দক্ষিনপাড়া)র আইযুব উদ্দিনের ছেলে আলী (২১) ও জেলার মান্দা উপজেলার খাগড়াপাড়ার মৃত মজিবর রহমান শাহ্্র ছেলে মোঃ রাহেল (২১)কে ২জন স্কুল ছাত্রীকে অপহরণ ও সহায়তা করার

অপরাধে জনগন আটক করে থানায় সোপর্দ, গত ১৪ নভেম্বর বেলা ১২.১০ ঘটিকার সময় এএসআই জাকির হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নিয়ামতপুরে ছাদরুল আমীন চৌধুরীর আম বাগানের সামনে পাকার রাস্তার ধার হইতে

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের নূরেশ আলীর ছেলে রেহেসান আলী (৫০)কে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করে। এ বিষয়ে অফিসার ইন চার্জ হুমায়ন কবির বলেন, আটককৃত আসামীরা প্রত্যেকে অপরাধী।

তারা বিভিন্ন মামলার আসামী। কেউ ধর্ষণের চেষ্টা, কেউ মাদক আবার কেউ অপহরণের মত অপরাধের সাথে যুক্ত। প্রত্যেকের বিরুদ্ধে আলাদা আলাদা মামলা দায়ের হয়েছে। আটককৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *