মহানবী (সা:) কে ব্যাঙ্গ করার প্রতিবাদে দোহারে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর বিতর্কিত ও ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশ ও ফ্রান্সের বিতর্কিত প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাঁক্রোর বারবার ইসলামবিরোধী বক্তব্যের প্রতিবাদে ঢাকার দোহার উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ। শুক্রবার সকাল নয়টা থেকে দোহারের প্রাণকেন্দ্র জয়পাড়া ওয়ান ব্যাংক মোড় হতে বিক্ষোভ মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলার রতন চত্বরে এসে প্রতিবাদ সভার মাধ্যমে শেষ হয়।
এসময় বক্তব্য প্রদান করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সেক্রেটারী মোঃসুলাইমান বেপারী, সহকারী সাংগঠনিক সম্পাদক মাওলানা যুবায়ের আহমাদ সাকী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের দোহার শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু ইউসুফ,সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ বিন হাতিম,সাংগঠণিক সম্পাদক মুফতি মাসউদুর রহমান ,অর্থ সম্পাদক হাফেজ মাওলানা ওমর ফারুক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *