নিজস্ব প্রতিবেদক: শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় শিক্ষক সম্মাননা ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জয়পাড়া সেন্টার সিফ হল রুমে দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের আয়োজনে অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। এসময় সালমান এফ রহমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা ও বন্যা পরিস্থিতিতে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠণের নেতা কর্মীরা দেশের মানুষের জন্য কাজ করেছে। তিনি আরও বলেন, যার যার কর্ম দিয়ে মানুষের মন জয় করে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে। মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্যদের সফল কর্মকান্ডের জন্য সংগঠণের সকল কর্মীদের ধন্যবাদ জানান সালমান এফ রহমান।
ভিডিও কনফারেন্সে আরও বক্তব্য রাখেন সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন বাংলাদেশ ড. খান মো.আব্দুল মান্নান। সার্বিক তত্বাবধানে ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন । অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সম্মাননা, এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ও সংগঠণের কর্মীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. শাফা ইসলাম স¤্রাট মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজন মাহমুদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসরাম বিথী, ঢাকা জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাকির হোসেন, দোহার উপজেলা শাখার উপদেষ্টা শওকত হোসেন মিঠু মোল্লা, সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন খান লেবু, সাধারন সম্পাদক মোক্তার হোসেন, দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াস উদ্দিন সোহাগ সহ আরও অনেকে।
সংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও গান পরিবেশন করেন দোহার উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পিরা।
