যার যার কর্ম দিয়ে মানুষের মন জয় করতে হবে- সালমান এফ রহমান

নিজস্ব প্রতিবেদক: যার যার কর্ম দিয়ে মানুষের মন জয় করে আগামী নির্বাচনের জন্য কাজ করতে হবে বলেছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বুধবার বিকেলে জয়পাড়া সেন্টার সিফ হল রুমে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ঢাকার দোহার উপজেলায় শিক্ষক সম্মাননা ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা ও বন্যা পরিস্থিতিতে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠণের নেতা কর্মীরা দেশের মানুষের জন্য কাজ করেছে। মানুষের কল্যাণে বিভিন্ন সময়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সদস্যদের সফল কর্মকান্ডের জন্য সংগঠণের সকল কর্মীদের ধন্যবাদ জানান সালমান এফ রহমান।
এসময় ভিডিও কনফারেন্সে আরও বক্তব্য রাখেন সাবেক ইন্সপেক্টর জেনারেল অব রেজিষ্ট্রেশন বাংলাদেশ ড. খান মো.আব্দুল মান্নান। সার্বিক তত্বাবধানে ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন ।
দোহার উপজেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি মো. শাফা ইসলাম স¤্রাট মোল্লার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুজন মাহমুদ খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, উপজেলা ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা ইসরাম বিথী, ঢাকা জেলা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সভাপতি জাকির হোসেন, দোহার উপজেলা শাখার উপদেষ্টা শওকত হোসেন মিঠু মোল্লা, সমাজসেবক লায়ন আব্দুস সালাম চৌধুরী, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হোসেন সুরুজ, নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন আজাদ, নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বখতিয়ার হোসেন খান লেবু, সাধারন সম্পাদক মোক্তার হোসেন, দোহার উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ সহ আরও অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *