মো. নাজমুল হোসেন : ঢাকার নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম দিন পালন উপলক্ষ্যে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে আব্দুল ওয়াছেক মিলনায়তনে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হন ঢাকা-১ আসনের এমপি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিনের সঞ্চালনায় এ সময় সভায় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাবেক এমপি ও সাবেক গনফোরাম সদস্য আবু মোহাম্মদ সুবিদ আলী টিপু, ঢাকা জেলা আ’লীগের সহসভাপতি কাজী সওকত হোসেন শাহীন, সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. হান্নান, পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নবাবগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুর আলম. স্বেচ্ছাসেকলীগের সভাপতি পলাশ চৌধুরী, সাংগঠনিক মো. পলাশ, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়া, মো. ইব্রাহিম খলিল, ড. সাফিল উদ্দিন মিয়া, নন্দ লাল সিং, দেওয়ান তুহিনুর রহমান, প্রকৌশলী আরিফুর রহমান শিকদার, জলিল বেপারী, জেলা পরিষদ সদস্য এসএম সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
