মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে পানিতে ডুবে সামিয়া আক্তার নামের দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের ফোর্ডনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু সামিয়া আক্তার ওই এলাকার শহিদুল ইসলাম কন্যা।
স্থানীয়রা জানান, বাড়ির পাশে ফোর্ডনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা নির্মাণ করার জন্য বেকু দিয়ে মাটি কেটে নেয়া হয়। গত কয়েকদিনের বৃষ্টির পানিতে গর্ত ভরে যায়। শহিদুলের শিশু কন্যা সামিয়া আক্তার পরিবারের অজান্তে শনিবার সকাল ১১ টার দিকে ওই পানিতে খেলা করতে গিয়ে গর্তের পানিতে পড়ে যায়। এ দিকে শহিদুলের বাড়ির লোকজন শিশু সামিয়াকে না পেয়ে খুঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায় পাশ্বর্বতী গর্ত থেকে সামিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। এমন ঘটনায় সামিয়ার পরিবার সহ পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
