সিংগাইরে নৌকা বাইচ অনুষ্ঠিত হবে

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টা থেকে চান্দহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত হোসেন বাদল এর সভাপতিত্বে সিংগাইর উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মো.সানোয়ার হোসেনের সঞ্চালনায় এ নৌকা বাইচ অনুষ্ঠিত হবে । নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-মানিকগঞ্জ-২ আসনের সাংসদ সদস্য মমতাজ বেগম এমপি। নৌকা বাইচ প্রতিযোগিতায় ১ম পুরুস্কার মোটর সাইকেল, ২য় পুরস্কার রেফ্রিজারেটর, ৩য় পুরুস্কার রেফ্রিজারেটর। সার্বিক সহযোগীতায় থাকবে চান্দহর ইউনিয়নের সর্বস্তরের জনগন।

বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *