কেরানীগঞ্জ(ঢাকা)প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জে তিতাস গ্যাস জোন-৫ জিনজিরা অফিস পরিদর্শন করেছেন তিতাস গ্যাস টি এ্যান্ড ডি কোং লিমিটেডের উর্ধতন কর্তৃপক্ষ। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পরিদর্শন শেষে অফিস চত্বরে বিভিন্ন ফলজ ও বনজ গাছের চারা রোপণ করেন। এসময় তিতাস গ্যাস টি এন্ড ডি কোং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলী মো. আল-মামুন, মহাব্যবস্থাপক(পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুল ওহাব তালুকদার,বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর সহকারী একান্ত সচিব ম.ই মামুন এবং জিনজিরা তিতাস গ্যাস অফিসের ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি এবং বঙ্গমাতা সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ শেখ শাহ আলম প্রমুখ। এসময় ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত সকল কর্মকর্তা –কর্মচারী ও ঠিকাদারদের সুনির্দিষ্ট দিক নির্দেশনা দেন। এর আগে তারা দক্ষিন কেরানীগঞ্জের পানগাও থেকে কেরানীগঞ্জ মডেল থানার সৈয়দপুর বিসিক শিল্প নগরী পর্যন্ত একটি গ্যাস লাইন সংযোগ দেয়ার এলাকা পরিদর্শণ করেন।
