কেরানীগঞ্জে আগানগরে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধি: ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নে ২ শতাধিক পরিচ্ছন্ন কর্মীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো.জাহাঙ্গীর শাহ খুশীর নেতৃত্বে ইউনিয়ন পরিষদের কার্যালয় থেকে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল সার্জিক্যাল মাস্ক,হাত ধোয়ার সাবান ও ব্লিচিং পাউডার। করোনা মহামারি মোকাবেলায় এলজিএসপি-৩ এর অর্থায়নে জনসাধারনের মধ্যে বিতরণের লক্ষে এসব স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানান ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী।
এসময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন আগানগর ইউনিয়ন ট্যাগ অফিসার উপজেলা খাদ্য কর্মকর্তা কাকন বসাক, ভারপ্রাপ্ত ইউপি সচিব মো.কলিম উল্লাহ,ইউপি সদস্য মো.কামাল আলী, মো.শাহিন, আব্দুর রাজ্জাক রুবেল,মো.দেলোয়ার হোসেন দিলু, প্রাণ কুমার বর্মন, মো,আলাউদ্দিন, মশিউর রহমান শাহিন, আনোয়ারা বেগম, ফারজানা ইসলাম চাদনী, তানিয়া শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *