নিজস্ব প্রতিবেদক: নবাবগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে হারাধন মনি (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮আগস্ট) বিকালে বাহ্রা ইউনিয়নের সোনারগাঁ গ্রামের আতাউর রহমান চিনুর বাড়িতে বিদ্যুতের কাজ করার সময়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।
হারাধান বক্সনগর ইউনিয়নের কোমরগঞ্জ মনিপাড়া গ্রামের কিশোরী মনির ছেলে। সে বিদ্যুতের কাজ, কাঠমিস্ত্রির কাজ, রাজমিস্ত্রিসহ দিনমজুরের কাজ করতো বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে সোনারগাঁ গ্রামের আতাউর রহমান চিনুর বাড়িতে বিদ্যুতের কাজ করতে যায় হারাধন। এসময় বিদ্যুতর প্রধান সংযোগে সাথে হারাধনের শরীরের সংস্পর্শ ঘটে। এতে শরীরে বিদ্যুতায়িত হয়ে মারাত্মকভাবে আহত হয়। উপজেলা সদরে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. লিয়াকত হোসেন জানান, লাশের ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড হাসপাতাল) পাঠানো হয়েছে। এঘটনায় নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
