নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বন্যাকবলিত এলাকায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৮আগস্ট) সকালে কানাডা প্রবাসী ইঞ্জিনিয়ার শামীম আহসান,স্কটল্যান্ড প্রবাসী মাসুদ আহসান ও টনি রুবীর অর্থায়নে উপজেলার মেঘুলা এলাকায় উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন স্টুডেন্ট ফোরাম ৭২ এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.ফরহাদ হোসেন।
সেলিম আহসান,নাজমুল খান ও নাজমুল হুদার তত্ত্বাবধানে ত্রাণবিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্টুডেন্ট ফোরাম ৭২ এর সাধারণ সম্পাদক সোলাইসান শরিফ, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুর রফিক আক্কাছ, মো.শাহজাহান, মো.জসিম উদ্দিন,নাজমুল হাসান,আবুল কালাম বেপারী,নাজমুল খান প্রমুখ।
