দোহারে করোনায় আক্রান্তের সংখ্যা চার’শ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক: ঢাকার দোহার উপজেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার’শ ছাড়িয়েছে। তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন।
তিনি জানান, গত ১৩ আগষ্ট পর্যন্ত দোহারে মোট ৪০৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে, মোট সুস্থ হয়েছেন ২৮৭ জন,মৃত্যুবরণ করেছেন ৮ জন। বর্তমানে হাসপাতালে আইসোলেশনে রয়েছেন তিন জন ও বাড়িতে ১০০ জন।
ডা.জসিম উদ্দিন আরো জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে ১০ টা পর্যন্ত নমুনা সংগ্রহ করা হচ্ছে। কারো দেহে করোনা পজিটিভ পাওয়া গেলে তার চিকিৎসার ক্ষেত্রে সকল প্রকার সহায়তা করা হচ্ছে। করোনা প্রতিরোধে সকলকে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
এদিকে স্বাস্থ্য বিধি মেনে চলার ক্ষেত্রে বিভিন্ন হাট বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করছেন দোহার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। প্রতিটি অভিযানে সার্বিক সহায়তা করছেন দোহার থানা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, দোহারে ইতোমধ্যে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা চার’শ ছাড়িয়েছে। তাই সরকারের সচেতনতার পাশাপাশি নিজেদের আরো বেশি সচেতন হতে হবে। সবাইকে বাধ্যতামূলক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহালেই করোনা প্রতিরোধ সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *