দোহারের নারিশায় রান্না করা খাবার বিতরণ

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার নারিশা ইউনিয়নের বানভাসী মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ পরির্দশন করতে উপস্থিত হন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আলমগীর হোসেন।
জানা যায়,বানভাসী মানুষের মাঝে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নিদের্শ দোহারে বন্যাকবলিত মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে। রোববার (২৭ জুলাই) দিনব্যাপী এই ত্রাণসামগ্রী বিতরণ ও পরিদর্শন করেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো আলমগীর হোসেন ।এ সময়ে নারিশা ইউপি চেয়ারম্যান সালাউদ্দিন দরানী জানান  তার নিজস্ব অর্থায়নে এই রান্না করা খাবার পরিচালনা করা হয়।
উপস্থিত ছিলেন  ভাইস চেয়ারম্যান সুজাহার বেপারী,মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা ইসলাম বিথী,আওয়ামীলীগের উপ-কমিটির সহ-সম্পাদক জয়নাল আবেদীন,সুতারপাড়া আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন,নারিশা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বখতিয়ার হোসেন লেবু, সম্পাদক মুক্তার হোসেন,মালিকান্দা গ্রামের প্রবীণ আওয়ামীলীগ নেতা মোহাম্মদ আলী,আব্দুল মান্নান,ইউপি সদস্য সিরাজ বেপারী,ধলু বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *