সিংগাইরে ডিবি পুলিশ পরিচয়ে আড়াইলাখ টাকা ছিনতাই

মো.রকিবুল হাসান বিশ্বাস: মানিকগঞ্জের সিংগাইরে ডিবি পুলিশ পরিচয়ে আড়াই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (২০ জুলাই) বিকাল ৫ টার দিকে সিংগাইর পৌরসভা এলাকার দক্ষিণ আজিমপুর মহল্লায় সিংগাইর-মানিকনগর রাস্তায় এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারিরা চালকসহ মারধর করে ৩ জনকে আহত করে।
সূত্রে জানা যায়, হেমায়েতপুর থেকে ১টি পিকাপ ভ্যান সিংগাইর পৌর এলাকার ঘোনাপাড়া মহল্লার সোহেলের ফার্ম থেকে মুরগী নেয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এর মধ্যে ড্রাইভার, হেলপার মালিকের পাওনা টাকা আদায়ের জন্য সাহরাইল এলাকার জনৈক ব্যক্তির কাছে যাওযার জন্য পিকাপটি নিয়ে সিংগাইর-মানিকনগর সড়কে রওনা দেয়। পথিমধ্যে পৌর এলাকার ২নং ওয়ার্ড দক্ষিন আজিমপুর অতিক্রম করার সময় ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারে থাকা ৪ জন পিকাপ গাড়ীর গতিরোধ করে কাগজ পত্র দেখতে চেয়ে ড্রাইভার হেলপারকে মারধর করে ১ জনকে আটকিয়ে রেখে গাড়ীতে থাকা আড়াইলাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে ড্রাইভার, হেলপার ডাক-চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। ততক্ষনে ছিনতাইকারিরা ছিটকে পড়ে।
এ ব্যাপারে সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম বলেন-মালিক পাওনা টাকা আনতে ড্রাইভারকে বাস্তা-মানিকনগর সড়ক দিয়ে যেতে বলেছে। তা না করে তারা সিংগাইর মানিকনগর সড়ক ব্যবহার করছে। বিষয়টি রহস্যজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *