নাজমুল হোসেন: ঢাকার নবাবগঞ্জে বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় অনেক এলাকায় প্লাবিত হয়েছে। ফলে উপজেলার তিতপালদিয়া এলাকায় স্থাপিত স্লুইসগেটটিও ঝুকিতে রয়েছে।
বিষয়টি জানতে পেরে আজ সোমবার (২০ জুলাই) বেলা ১১টার দিকে ঝুকিপূর্ণ এলাকাটি সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
এসময় বন্যা কবলিত মানুষদের যেকোন দুর্যোগে তিনি ও তার পরিষদ এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এমপি তাদের পাশে আছেন বলে সবাইকে আশ্বস্ত করেন।
এসময় জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান মো. মাসুদুর রহমান, সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, ঢাকা জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকমল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
