দোহারে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার: দোহার উপজেলায় নারিশা নবারুণ সংঘের উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১৯ জুলাই) উপজেলার নারিশা পশ্চিমচরের বন্যার্তদের মাঝে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।নারিশা নবারুণ সংঘের সাবেক সভাপতি শাহিন খন্দকারের উদ্ভাবনী অনুষ্ঠানে বর্তমান সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় নারিশা পশ্চিমচরের বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে নারিশা নবারুণ সংঘের সাবেক ও বর্তমান সদস্যসহ এলাকার তরুনেরা।

এসময় আরও উপস্থিত ছিলেন নারিশা পশ্চিম বটতলা বাজারের সভাপতি মাহবুব বেপারী, মিলকান খন্দকার, বাবুল গাজী, মোক্তার হোসেন, মাসুদ রানা পান্নু, শহিদুজ্জামান ভুইয়া, কাজীনুর বেপারী, খোকন গাজী প্রমুখ।

এসময় আলমগীর হোসেন বন্যার্ত এলাকায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছেন। পাশাপাশি বন্যার্তদের কিভাবে করোনাভাইরাস ও পানিবাহিত রোগ থেকে রক্ষা পাওয়া যায় সেই বিষয় নানা প্রকার দিক নির্দেশনা প্রদান করেন তিনি।
আলমগীর হোসেন জানায়, আমি সকল প্রকার দূর্যোগে নারিশা বাসীর পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব। তিনি আরো জানান, তারই ধারাবাহিতায় এই বন্যার্তদের মাঝে নারিশা নবারুণ সংঘের পক্ষ থেকে প্রায় ১০০টি পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করলাম। আমি দেশের বৃওশালীদের আহ্বান জানাই যার যা সামর্থ আছে তাই নিয়ে যেন এই অসহায়দের পাশে থাকার চেষ্টা করে।
বন্যার্ত মোখলেছ মিয়ার বউ জানায়, করোনাভাইরাসের কারণে আমার স্বামীর কাজ নাই, তার মধ্যে বন্যা বাড়ি ঘরে পানি উঠে গেছে, ঘরে খাবার নাই এই সময় এই সাহায্য আমার সারাজীবন মনে থাকব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *