বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ইমরান খান রাজ: বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপ-কমিটির সদস্য ও গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট জাতীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের সমন্বয়ে ঢাকার দোহার উপজেলার লটাখোলা ও ফরিদপুর জেলার সদরপুর উপজেলার নন্দলালপুর গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে দুই এলাকার ১০০টি পরিবারের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

করোনাভাইরাস ও বন্যা পরিস্থিতির শিকার হয়ে নদী তীরবর্তী কর্মহীন অসহায় পরিবারের মানুষেরা দুর্বিষহ জীবনযাপন করছে। সেই কষ্ট কিছুটা লাঘব করার লক্ষেই খাদ্যসামগ্রী বিতরণের এই ধারাবাহিক উদ্যোগ গ্রহণ করা হয় বলে জানান আতিকুর রহমান আতিক।

খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন- দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম ফিরোজ মাহমুদ, নারিকেল বাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন, গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট ঢাকা জেলার সাধারণ সম্পাদক মো. আরিফুল্লাহ, নবাবগঞ্জ উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি শেখ রতন, দোহার উপজেলা গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্টের সভাপতি ইমরান খান রাজ, সাধারণ সম্পাদক নুর হোসেন আকন, দোহার পৌরসভার সভাপতি আব্দুর রহমান রুবেল, রফিকুল ইসলাম জয়, মো. ফাহিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *