নওগাঁয় গাঁজা ও ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

মো.আককাস আলী, নওগাঁ জলো প্রতনিধি: নওগাঁয় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা ও ৭০ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন বদলগাছী উপজেলার মথুরপুর গ্রামের আবুল হোসেন এর ছেলে রাসেল হোসেন (২৫), একই গ্রামের বেলাল হোসেন এর ছেলে সাজু (২৫) এবং ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের আবু তাহের এর ছেলে মামুন( ৪৪)।

বুধবার দুপুরে জেলা পুলিশের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নওগাঁ পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নন মিয়া বিপিএম। পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জেলার বদলগাছী উপজেলার মাহুমুদপুর গ্রাম থেকে মঙ্গলবার গভীর রাতে ৬কেজি গাঁজাসহ রাসেল ও সাজুকে গ্রেপ্তার করা হয়। একই টিম জেলার ধামুইরহাট উপজেলার মকন্দপুর গ্রাম থেকে ৭০ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করে ডিবি পুলিশের দল। এ ব্যাপারে বদলগাছী থানা ও ধামুইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *