নবাবগঞ্জে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক: “মহামারি কোভিট-১৯ কে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি”এবারের প্রতিপাদ্য নিয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে পরিবার ও পরিকল্পনা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করেণ।

অনুষ্ঠানে ভাল কাজের স্বীকৃতি হিসেবে ইউনিয়ন পর্যায়ের পরিবার ও পরিকল্পনার দায়িত্বরত ছয়জন মাঠ কর্মকর্তাদের পুরুস্কৃত করা হয় এবং সেই সাথে ২০১৯-২০২০ অর্থ বছরে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে প্রশংসনীয় অবদান রাখার জন্য বক্সনগর ইউনিয়নকে উপজেলার শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ নির্বাচিত করা হয়। এ সময় বক্সনগর ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ মিয়ার হাতে সম্মাননা স্বারক তোলে দেয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, নারী ভাইস চেয়ারম্যান ইয়াসমিন আক্তার, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহজালাল, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকী নূর আলম, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন, মৎস্য কর্মকর্তা পিয়াঙ্কা সাহা, খাদ্য কর্মকর্তা ইসরাক জাহান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহমুদ, নির্বাচন কর্মকর্তা ফারজানা আবেদিন সহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *